কক্সবাজারে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সংগৃহীত
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউনুস বাঙালিকে (৫২) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে টেকনাফের হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. কামরুজ্জামান।
গ্রেফতার মোহাম্মদ ইউনুস ওরফে ইউনুস বাঙ্গালি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব শিকদারপাড়ার আবুল খাইরের ছেলে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফের হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনুস বাঙ্গালিকে গ্রেফতার করে। গ্রেফতার ইউনুস বাঙ্গালিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।