রাজধানীতে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (২৮ অক্টোবর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার সকাল ৬ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদকসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে ১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৯৩ পিস ইয়াবা, ১১ গ্রাম হেরোইন, ৭৫০ লিটার দেশি মদ, ১ বোতল ফেনিসিডিল ও ২টি ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।