ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
সংগৃহীত
ময়মনসিংহ জেলায় দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রোববার বিকালে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয় সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল আমিন খসরু’র সভাপতিত্বে সদস্য সচিব সোহেল খান, যুগ্ম-আহবায়ক জসীম উদ্দিন জনি, সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, রেজাউল করিম রবি, ফরহাদ হোসেন, নাফিজ ইমতিয়াজ রোমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্লোগান দেন। নেতৃবৃন্দ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণকে সর্তক থাকার আহবান জানান।