গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নববধূর মৃত্যু
প্রতিকী ছবি
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নববধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মোতালেব গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কালামপুর এপেক্স কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত হাফসা আক্তার মিম (২৩) উপজেলার বান্দা বাড়ি এলাকার আবুল হাশেমের সন্তান।তিনি উপজেলার চন্দ্রায় একটি কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার (২৫ অক্টোবর) ওই দম্পতির বিবাহ সম্পন্ন হয়। সকালে উপজেলার সফিপুরের রতনপুর এলাকা থেকে সিনাবহে যাচ্ছিলেন।
এলাকাবাসী জানান, বিকেল সাড়ে তিনটার দিকে এপেক্স কারখানার কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে হাফসা আক্তার মিম ও তার স্বামী মোতালেব গুরুতর আহত হন।কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলেই পৌঁছাই। কিন্তু আমাদের পৌঁছানোর আগেই নিহতের পরিবার লোকজন লাশ নিয়ে বাড়িতে চলে যান।