প্রেমিকার বিয়ের খবর শুনে কিশোরের আত্মহনন
ফাইল ছবি
বগুড়ার শিবগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মুশফিকুর রহমান (১৬) নামের এক কিশোর । সোমবার (২৮ অক্টোবর) সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুশফিকুর ওই গ্রামের শামীম হোসেনের ছেলে। সে স্থানীয় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানায়, প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় মুশফিকুর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে মুসফিকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব জানান, আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। প্রেমঘটিত কারণও হতে পারে।