মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ, ২৫ বোতল ফেনসিডিল ও ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২৩ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪ হাজার ৫২৫ টাকা।

বিজিবি জানায়, গত রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শেওড়াতলা বিওপির আওতাধীন কাজীপুর পশ্চিমপাড়া মাঠে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

এরপর রাত সাড়ে ১২টার দিকে ধর্মদাহ বিওপির আওতাধীন ধর্মদাহ মাঠ থেকে ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই দিন রাত ১২টা ১০ মিনিটের দিকে চরচিলমারী বিওপির আওতাধীন আকন্দপাড়া মাঠে অভিযান চালিয়ে সাত বোতল ভারতীয় মদ ও ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। 

এছাড়া ভোর ৫টা ২০ মিনিটের দিকে কাজিপুর বিওপির আওতাধীন শেওড়াতলা মাঠ থেকে আরও ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।  

চারটি অভিযানেই মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।