দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
ছবিঃ সংগৃহীত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ শেষ করেই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। আসন্ন এই ওয়ানডে সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং সৌম্য সরকার। এ ছাড়া বোলিং অ্যাকশন সমস্যার কারণে দলে নেই আলিস আল ইসলাম।
আবারো ওয়ানডে দলে ফিরেছেন জাকের আলি অনিক, ইয়াসির রাব্বি, নাঈম শেখ। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এ ছাড়া হাসান মাহমুদ চোটে পড়ায় সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ।
বাংলাদেশ ওয়ানডে দল-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।