দিনাজপুরে ২২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
ছবি: সংগৃহীত
দিনাজপুর সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরিফ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ কচিসহ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা।