কুড়িগ্রামে ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেফতার ২
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা/বার্ডফ্লু রোগের ভ্যাকসিনের চালান জব্দ করেছে থানা পুলিশ। এসময় পাচারকারী চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকেলে এ উদ্ধার কাজ ও গ্রেফতার কাযক্রম অনুষ্ঠিত হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির নিদেশনায় সহকারি পুলিশ সুপার ভুরুঙ্গামারী সাকেল মুনতাসির মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোটহাট সীমান্ত এলাকা থেকে আগত একটি অটোরিকশা তল্লাশি করে এসব ভ্যা•িন আটক করা হয়। উপজেলার ভোটহাট সীমান্ত দিয়ে এসব ভারতীয় ভ্যাকসিন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে সেগুলো পাশ্বতী লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়া হচ্ছিলো। বিপুল পরিমাণ এসব ভারতীয় ভ্যা•িন শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। এ চক্রটি নিয়মিত ভারতীয় পণ্য চোরাকারবারে জড়িত।গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা হতে ককশিটের ১১ টি কার্টুন বোঝাই ১৫৬ লিটার পরিমাণ পরিমাণ ভ্যাকসিন জব্দ করা হয়। এসব জব্দকৃত জিনিসের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।একইসাথে আটক দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-পাশ্ববতী ফুলবাড়ী উপজেলার গোড়ক মন্ডল এলাকার মৃত রশিদ মিয়ার পুত্র ছায়েদ আলী এবং একই উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের আমিনুল ইসলামের পুত্র মাসুদ রানা।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ এসব ভারতীয় ভ্যাকসিন শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনায় চক্রটিকে অবৈধ ভ্যাকসিনসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।