মোকতাদির চৌধুরীর গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

মোকতাদির চৌধুরীর গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

সংগৃহীত

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবাইদুল মোকতাদির চৌধুরীর গ্রেফতারের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে শহরের কালীবাড়ি মোড় থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ ভুইয়া, খালেদ সাইফুল্লাহ সিরাজী, ইকরামুল মারজান চৌধুরী, মুফতি ইয়াছিন আরাফাত, ইফতিখার জামীল, বেলাল হুসাইন, কাজী খালেদ সাইফুল্লাহ ও মাওলানা কাজী আকরাম প্রমুখ।সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৩১ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও নাশকতার মামলা রয়েছে।