মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার সকালে ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, বাংলাদেশের স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধিদল করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।
এ সময় তারা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। ছয় দিনের সরকারি সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে পাকিস্তান সফর করছে বাংলাদেশি প্রতিনিধি দল।