সিএমপির ৬ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল
ফাইল ছবি
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ছয় উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কর্মস্থলে রদবদল আনা হয়েছে।
রবিবার সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি ও পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলকে উত্তর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-পুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাফিক-বন্দর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনকে বন্দর বিভাগে, মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পশ্চিম বিভাগে, মো. হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং মো. আমিরুল ইসলামকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।
সিএমপি সদর দপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন