ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০
ছবি : প্রতীকি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮ কেজি ৭৮০ গ্রাম গাঁজা, ১০০৯ পিস ইয়াবা, সাত লিটার দেশি মদ ও ৩১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২ টি মামলা করা হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ