টেকনাফে দুই কেজি আইস জব্দ

টেকনাফে দুই কেজি আইস জব্দ

ছবি:সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) অভিযান চালিয়ে ২.১২৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে। সোমবার বিজিবি-২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে টেকনাফ চৌধুরীপাড়া স্লুইচ গেট এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে— এমন তথ্যের ভিত্তিতে বিজিবির দুইটি টহল দল অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তি নাফ নদী পার হয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পায়। সেই সময় পিঠে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে নদীতে ঝাপ দিয়ে সাঁততে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। 

পরে টহল দল চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ২.১২৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।