টাঙ্গাইলে পোলট্রি ও ডেইরিতে এএমআর রোধে সচেতনতামূলক সভা

টাঙ্গাইলে পোলট্রি ও ডেইরিতে এএমআর রোধে সচেতনতামূলক সভা

সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পোলট্রি ও ডেইরি খাতে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) রোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত এ সভায় খাতের অর্ধশতাধিক স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় এএমআর এর কারণ, কুফল ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: বাহাউদ্দিন সারোয়ার রিজভী সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: মোস্তাফিজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. রৌশনী আক্তার।

সভায় বক্তারা এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এএমআর এর ফলে মাইক্রোবায়োটিক্যাল চিকিৎসায় প্রতিক্রিয়া কমে আসছে, যা মানুষের স্বাস্থ্য ও প্রাণিসম্পদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই এ ধরনের প্রতিরোধমূলক কার্যক্রমের প্রয়োজনীয়তা নিশ্চিত করতে হবে, বলে মতামত দেন তারা।

এ সভা সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর, অংশগ্রহণকারীরা এএমআর রোধে প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিয়মিত পরিদর্শন ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে একমত হন।