নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের দণ্ড

নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের দণ্ড

ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুরে একটি আবাসিক হোটেলে যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবনরত অবস্থায় তনয় সাহা (৪০) নামের একজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এসময় হোটেলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত। 

বৃহস্পতিবার রাতে উপজেলার পৌরসভাধীন মোক্তারপাড়া এলাকায় সোমেশ্বরী লাক্সারিয়াস নামের আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাদ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড তৎসহ নগদ দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর। এছাড়াও লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ থাকায় হোটেল ব্যবস্থাপনা আইনে সোমেশ্বরী লাক্সারিয়াস হোটেলকেও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত তনয় সাহা নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনো ইউনিয়নের তপন সাহার ছেলে। 
ভ্রাম্যমাণ আদালত ও যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিন রওশনের নেতৃত্বে সোমেশ্বরী লাক্সারিয়াস হোটেলে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। 

এ সময় হোটেলের কক্ষে তল্লাশি চালিয়ে তনয় সাহাকে মাদক সেবনত অবস্থায় মদের বোতল ও মাদকদ্রব্যসহ সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। যেগুলো সংগ্রহ করে সেনাবাহিনী। এদিকে গোপন খবরে এবং একাধিক মানুষের জন্য সেবন ব্যবস্থায় ধারণা করা হচ্ছে মাদকের একটি বড় সিন্ডিকেট থাকার কথা থাকলেও যৌথ বাহিনীর টহল টের পেয়ে পালিয়ে যেতে পারে।