ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল

ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল

সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত ভালুকাপাড়া সরকারিরী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই আলোচনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।  

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাইয়ুম খান জজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, আজমল হোসেন ফারুক, এম এ খালেক, সাইদুর রহমান প্রমুখ। 

পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য শাহজাহান মোল্লা, আবুল কাশেম, ভালুকা পৌর যুবদলের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিম হোসাইন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দিলদার, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহেবুল ইসলাম শাওন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, পৌর কৃষক দলের আহ্বায়ক খায়রুল ইসলাম খান, সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা. কামরুল, পৌর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, জেলা মহিলাদলের ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. কামরুজ্জামান, সদস্য সচিব সিরাজুল ইসলাম খোকন, পৌর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আ. সামাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল হাসান কায়েস প্রমুখ।