নরসিংদীতে চোর সন্দেহে কাঁচামাল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নরসিংদীতে চোর সন্দেহে কাঁচামাল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ছবি : প্রতীকি

নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে ফজলু মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফজলু মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের চরমনতলা গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।