মোরেলগঞ্জে ১৮০ মণ জাটকাসহ ট্রলার আটক, ১০ জেলের দণ্ড

মোরেলগঞ্জে ১৮০ মণ জাটকাসহ ট্রলার আটক, ১০ জেলের দণ্ড

ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মণ (৭ হাজার ২০০ কেজি) জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জালসহ দুইটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। 

রবিবার (১৭ নভেম্বর) ভোরে ট্রলার দুইটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করে বেলা ১২টার দিকে তাদেরকে মোবাইিল কোর্টে তোলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিতিতে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লাখ মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ও ৭ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে বলে কোস্টগার্ড কর্মকর্তা মনজুর হোসেন জানিয়েছেন।