কক্সবাজারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার
ছবি : প্রতীকি
কক্সবাজার সৈকতের সুগন্ধা বীচ এবং টেকনাফের মৌলভীবাজারে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) দেবজিত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১০ সালে চাঁদপুর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার দুই বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শামসুল আলমকে (২৫) সুগন্ধা বীচ এলাকায় থেকে বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করা হয়। শামসুল আলম কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার আব্দুল মোন্নাফ প্রকাশ কালুর ছেলে।
এদিকে, চট্টগ্রাম হালিশহর থানার মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জাকির হোসেন প্রকাশ ওরফে টেম্পু জাকেরকে (৩৮) আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার মৌলভীবাজার মুসলিমপাড়া থেকে গ্রেফতার কড়া হয়। তিনি ওই এলাকার আবুল কাসেম সওদাগরের ছেলে।
গ্রেফতারকৃত শামসুল আলমকে কক্সবাজার সদর মডেল থানা এবং জাকির হোসেন প্রকাশ টেম্পু জাকেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।