বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের দল ঘোষণা

ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চার বিশেষজ্ঞ পেসারের পাশাপাশি একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশ সময় শুক্রবার রাত আটটায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। আগের দিন একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকরা।

কিমার রোচের সঙ্গে পেস আক্রমণে আছেন আলজারি জোসেফ, জেডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

চোটের কারণে ক্যারিবিয়ানে টেস্ট সিরিজে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কিমার কোচ, জেডেন সিলস।