ঢাকা মেডিকেলে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠন
ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।
জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেবাদানকারী চিকিৎসকদের সমন্বয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় নাগরিক কমিটির ১০৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি৷ ‘অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর’ একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে নাগরিক কমিটি।
এর আগে রাজধানীর কলাবাগান, কদমতলী, ধানমন্ডি, রামপুরা, চকবাজার, কামরাঙ্গীরচর, লালবাগে প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি।
শুক্রবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৬২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৪ এবং দক্ষিণ সিটিতে ৬৭ জন, খুলনা বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গত একদিনে সারা দেশে ৪৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ৫১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৪ হাজার ৮২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৩৮ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।