গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নূরুর রহমাকে অভিনন্দন ও সম্মাননা প্রদান
সংগৃহীত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে নিয়োগ পাওয়ায় গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এ.এফ.এম. নূরুর রহমান (বাচ্চু)কে সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোফিয়া লিমিটের এর কনফারেন্স রুমে সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে ঢাকাস্থ গাবুরাবাসীর এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, মিজানুর রহমান, আইন বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট দৌলত-এ-খুদা, সোসাইটির সাধারণ সম্পাদক ড. আব্দুল্লাহ আল মাসুদ এবং কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান।
এসময় ঢাকা অঞ্চলের পক্ষ থেকে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ হেলালুজ্জামান, সহ-সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ জসিম, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সোহেলুর রহমান, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রিয়াসাত রাজসহ গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা গাবুরার আর্থ-সামাজিক ও মানব সম্পদ উন্নয়নের প্রতি জোরালো ভূমিকা পালনের বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।
সোসাইটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন, খোশগল্প এবং আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে উক্ত মিলনমেলা অনুষ্ঠান সমাপ্ত হয়।