ডেভন কনওয়েকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে
নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস। তাকে পেতে খরচ করতে হয়েছে ৬ কোটি ২৫ কোটি রুপি। মার্করামকে ভিত্তিমূল্যে ২ কোটিতে কিনেছে লক্ষ্ণৌ।
অপরদিকে অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে আইপিএলের কোনো দল কেনেনি। এ কিংবদন্তি এবার অবিক্রিতই রইলেন। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
অপরদিকে জেইক ফ্রেজার–ম্যাগার্কের দাম উঠেছে ৯ কোটি রুপি। তাকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে নিয়েছে তার পুরোনো দল দিল্লি।
ভারতের ব্যাটসমান রাহুল ত্রিপাঠীকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে চেন্নাই। ভারতীয় পেসার হর্শাল প্যাটেলকে ৮ কোটি রুপিতে কিনেছে হায়দরাবাদ। ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি।
ভারতের তরুণ ব্যাটসম্যান পাড়িক্কল দল পাননি। এবারের নিলামে বিক্রি না হওয়া প্রথম ক্রিকেটার এই বাঁহাতি। তবে ৪ কোটি রুপিতে রাচিন রবীন্দ্রকে কিনেছে তাঁর পুরোনো দল চেন্নাই সুপার কিংস।