বাংলাদেশ
ঢাকায় পণ্যবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত
সংগৃহীত
রাজধানীর আজমপুরে পণ্যবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনটি দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাবল লাইন থাকায় অন্য লাইনটি দিয়ে ট্রেন চলাচল করছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় আজমপুরে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।