খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসুফ ঈসা আাল দুহাইলান।

সোমবার (২৫ নভেম্বর) রাত আটটার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎ করতে যান সৌদি রাষ্ট্রদূত।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি চেয়ারপারসন সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ড. এনামুল হক চৌধুরী।