দুই সম্পর্কেই কষ্ট পেয়েছেন, নতুন প্রেমিককে শর্ত দিলেন অনন্যা

দুই সম্পর্কেই কষ্ট পেয়েছেন, নতুন প্রেমিককে শর্ত দিলেন অনন্যা

ফাইল ছবি

চলতি বছরের শুরুর দিকে অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। বিচ্ছেদের পরে নাকি ভেঙে পড়েন চাঙ্কিকন্যা। প্রায়ই বিষণ্ণ থাকতেন, কান্নাকাটিও করতেন। 

অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই প্রথম নয়। ক্যারিয়ারের শুরু দিকে অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই তারকা। সেবারও মন ভাঙে অনন্যার।

প্রতিবারই সম্পর্কের জন্য কিছু না কিছু আপস করেছেন তিনি। এ বার শোনা যাচ্ছে, অম্বানীদের বেতনভুক্ত কর্মচারী ও সাবেক সুপার মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অনন্যা। কিন্তু বাকি দু’বারের মতো আর আপস করবেন না, প্রেমিকের জন্য বেঁধে দেবেন শর্ত, জানালেন অনন্যা।

গত কয়েক বছরে বার বার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছেকে। তারা যেমনটা চেয়েছেন তেমনটাই করছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন তাতেই হ্যাঁ বলছেন। নিজের অনেকটা বদল ঘটিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই।