আদ্-দ্বীনের উদ্যোগে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকায় বসতবাড়ির আঙিনায় লবণাক্ততা সহনশীল সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপকূলীয় অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগ গড়ে তুলতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীণ ক্লাইমেট ফান্ড এর আর এইচ এল প্রকল্পের আওতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন খুলনার দাকোপ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা তন্ময় চক্রবর্তী, আদ-দ্বীনের সিএমও -কৃষি কর্মকর্তা শেখ মিরাজুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল আজিজসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপকূলীয় নারীদের মাঝে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবং পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন প্রশিক্ষকরা।
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলে কৃষিতে নারীদের উন্নয়ন এবং সবজি চাষে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে।
প্রশিক্ষণ শেষে উপকার ভোগীদের মাঝে বেগুন, টমেটো, বিটরুট, বাধা কপি, কলমির বীজ, ফেন্সিং নেট ইত্যাদি প্রদান করা হয়।