আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে বিএম এন্ড ডিসির পরিদর্শক টিম
ছবি: প্লাবন দাস জিকু
আল আমিন (নিজস্ব পতিনিধি): আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শক টিম।বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ৯ টার দিকে রাজধনীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের লাইব্রেরী, কম্পিউটার ল্যাব শ্রেণিকক্ষ এবং হাসপাতালের সার্জারি বিভাগ,গাইনী বিভাগ,মেডিসিন বিভাগ,আইসিইউ, ডায়ালাইসিস ইউনিট, পুরুষ সার্জারি ও মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ড,মহিলা মেডিসিন ওয়ার্ড,ভিআইপি কেবিন পরিদর্শন করেন তারা। পরে পরিদর্শন টিমের সদস্যরা কলেজের কনফারেন্স রুমে কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন।
পরিদর্শক টিমের সদ্যরা হলেন,বিএম এন্ড ডিসির স্থায়ী স্বীকৃতি প্রদান কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী,ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলোজি বিভাগের অধ্যাপক ডা.হুমায়ুন ছাত্তার, ঢাকা মেডিকেল কলেজের ইউরো গাইনকোলজি বিভাগের অধ্যাপক ডা.মুনা সালিমা জাহান, ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ডা.ইমতিয়াজ ফারুখ, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা,সৈয়দ মনোয়ার আলী,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.নাহিদ ফারহানা আমিন, বিএম এন্ড ডিসির ডেপুটি রেজিষ্ট্রার ডা. মো.আনোয়ারুল হক ফরাজী।
এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান , আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্ট্রা অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের উপ-অধ্যক্ষ অধ্যাপক ডা.মাজারুল ইসলাম, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইয়দা আনোয়ার, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সরর্দার মোঃ রেজাউল করীম,অর্থপ্রেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রিচমন্ড রোনাল্ড গোমেজসহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক বিষয় তুলে ধরেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান।