আগামীকাল কুতুবদিয়ায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নাছির উদ্দীন

আগামীকাল কুতুবদিয়ায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নাছির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ.ম.ম নাছির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ.ম.ম নাছির উদ্দীন দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে প্রয়াত মা-বাবার কবর জিয়ারত করবেন। আগামীকাল শনিবার সকাল ৮টায় কুতুবদিয়ার উদ্দেশ্যে কক্সবাজার সার্কিট হাউজ থেকে রওনা হবেন। পরে, সকাল ১১টায় কুতুবদিয়ার সদর বড়ঘোপে উত্তর মগডেইল এলাকায় প্রবেশ করেই তিনি পারিবারিক কবরস্থানে মা-বাবার আত্মার মাগফেরাত কামনা করে জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ১টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছেন তিনি। দুই দিনের সফর শেষে রবিবার সকালে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

সিইসির প্রধান আ.ম.ম নাছির উদ্দীনের ছোট ভাই বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দিন ছোটন বলেন, দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত সফরে মা-বাবার কবর জিয়ারত করে তিনি ঢাকার উদ্দেশ্য রওনা হবেন বলে জানান। 
এদিকে, কুতুবদিয়ার কৃতি সন্তান আ.ম.ম নাছির উদ্দীনের আগমনের খবরে একনজর দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দ্বীপের সর্বস্তরের মানুষ।