মাগুরায় কৃষকদের মাঝে বীজ বিতরণ

মাগুরায় কৃষকদের মাঝে বীজ বিতরণ

ছবি : সংগৃহীত

মাগুরায় কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধান (হাইব্রীড)-এর বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ২ হাজার ৬৩০ জন কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়। 

সদর উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণ কার্যক্রমে সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবিরের সভাপতিত্বে  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বীজ বিতরণ কার্যক্রমের আয়োজন করে।