বান্দরবানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ চেয়ে ক্যাবের স্মারকলিপি
ছবি : সংগৃহীত
বান্দরবান নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ চেয়ে স্মারকলিপি দিয়েছে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বুধবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
এতে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে আলু, পিয়াজ ও ভোজ্য তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ সময় ক্যাব'র বান্দরবান জেলা সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক জর্জ ত্রিপুরা ও যুগ্ম সম্পাদক সাজিদ চৌধুরী উপস্থিত ছিলেন।