আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি:
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।
০৪ ডিসেম্বর বিকেলে শহরের লালদীঘিপাড়ের দলীয় কার্যালয় থেকে সমাবেশ শেষে মিছিল বের করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার বক্তব্যে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

"মানুষ বাঁচাও দেশ বাঁচাও"- শ্লোগানের  কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সব সময় রাজপথে অবিচল ছিল, অবিচল থাকবে। এক মুহূর্তের জন্য রাজপথ ছেড়ে যাবে না। আওয়ামী স্বৈরাচারের দোসররা দেশ এবং দেশের জনগণকে আবারো বিপদের মুখে ঠেলে দিতে গভীর ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহবান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির  আহবায়ক অধ্যাপিকা  নার্গিস বেগম। নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।