হেডের ফিফটি, লিড নিচ্ছে অস্ট্রেলিয়া

হেডের ফিফটি, লিড নিচ্ছে অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

ব্যাটে-বলে পারফরম্যান্স করে অ্যাডিলেট টেস্টের প্রথম দিনটা রাঙিয়ে ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুটা ভালো না হলেও ভারতের ১৮০ রান পেরিয়ে লিড নিচ্ছে অজিরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯১ রান। ট্রভিস হেড ৫৩ রানে এবং মিচেল মার্শ ২ রানে ব্যাট করছেন। এতে ১১ রানের লিডে রয়েছে অজিরা।

শনিবার (৭ ডিসেম্বর) দিনের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়া। আগের দিনে ৩৮ রানে অপরাজিত ম্যাকাসুইনি ১ রান যোগ করতেই সাজঘরে ফেরেন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি স্টিভেন স্মিথও। ১১ বলে ২ রান করে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন তিনি।

তবে ট্রভিস হেডকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আগের দিনের ২০ রানে অপরাজিত থাকা লাবুশেনে। ১১৪ বলে ফিফটি তুলে নেন এই ডানহাতি ব্যাটার। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি। ৬৪ রান করে আউট হন তিনি। অপর প্রান্ত আগলে রেখে ৬৭ বলে ফিফটি তুলে নেন হেড।

এতে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ১৯১ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া।