ভারতে ফিক্সড ডিপোজিটের টাকা বেশি কাটায় ম্যানেজারকে পেটালেন গ্রাহক!

ভারতে ফিক্সড ডিপোজিটের টাকা বেশি কাটায় ম্যানেজারকে পেটালেন গ্রাহক!

ছবিঃ সংগৃহীত।

ব্যাংকের একটি শাখায় এক গ্রাহকের সঙ্গে ব্যাংক ম্যানেজারের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফিক্সড ডিপোজিটের টাকা বেশি কাটায় ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটেছে।

এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাটি গুজরাটের আহমেদাবাদের বস্ত্রপুরে। ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় এই মারধরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত ফিক্সড ডিপোজিটের রেট নিয়ে। কাস্টমারের অভিযোগ, ফিক্সড ডিপোজিটে বেশি টাকা কেটেছে ব্যাংক। যা নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। অস্বীকার করেন ব্যাংক কর্মী। এরপরই আচমকা ব্যাংক ম্যানেজারের সঙ্গে হাতাহাতিতে জড়ান ওই গ্রাহক।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি মারামারি করছেন। দুজনেই দুজনের কলার ধরে মারছেন। গ্রাহক ব্যাংক ম্যানেজারকে মারেন। ম্যানেজারও মারেন ওই গ্রাহককে।

ঘটনার আকস্মিকতায় প্রথমে হতবাক হলেও পরে উপস্থিত অন্য গ্রাহকরা এগিয়ে আসেন এই মারামারি থামাতে। কিন্তু মারপিট থামা তো দূর, বরং কথা কাটাকাটিতে আরও বেড়ে চলে ঝামেলা। অবশেষে ব্যাংকের বাকি কর্মীদের সাহায্যে হাতাহাতি থামানো হয়। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট থানায়। এরই মধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।