ঢাকায় ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ অনুষ্ঠিত

ঢাকায় ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ অনুষ্ঠিত

সংগৃহীত

ঢাকার গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয় নেসলে প্রেজেন্টস ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ পাওয়ার্ড বাই বেকম্যান’স অ্যান্ড পুষ্টি ইন অ্যাসোসিয়েশন উইথ মোজো।

শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলে।

এই আয়োজনের মূল থিম ছিল ‘ব্লেন্ডিং পার্সপেকটিভস, ব্রিংগিং ডিলাইটস’। যেখানে খাদ্য ও পানীয় শিল্পের উন্নয়ন, উদ্ভাবন এবং চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

অনুষ্ঠানের শুরু হয় নেসলে বাংলাদেশের সেলস ডিরেক্টর এবং বোর্ড সদস্য সৈয়দ ইকবাল মাহমুদ হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি পরপর চারবার এই আয়োজনের টাইটেল পার্টনার হতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং শিল্পের স্টেকহোল্ডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই আয়োজনে ছিল ৪টি ইনসাইট সেশন এবং ৪টি প্যানেল আলোচনা। ২৫ জন বক্তা এবং মডারেটর তাদের ইনসাইট এবং অভিজ্ঞতা শেয়ার করেন। দেশের স্বনামধন্য খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী, চিফ মার্কেটিং অফিসার, সেলস ডিরেক্টর, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, মার্কেট রিসার্চার এবং কমিউনিকেশন পেশাজীবীদের উপস্থিতিতে ২৫০ জনের বেশি মার্কেটিং এবং সেলস পেশাজীবী এই আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুপ কুমার সাহা, সিইও, আকিজ ইনসাফ, তার ইনসাইট সেশনে ‘রিডিফাইনিং ফুড মার্কেটিং অপারেশনস ফর ইকোনমিক ইফিশিয়েন্সি’ নিয়ে আলোচনা করেন।

রুহিনা হালিম, পার্টনার, কোয়ান্টাম কনজিউমার সলিউশনস লিমিটেড ‘ক্যান ফুড ব্র্যান্ডস বি দ্য নিউ হোপ ইন টাফ টাইমস’ বিষয়ে একটি গবেষণা সেশন পরিচালনা করেন।

মোহাম্মদ মোফাসসেল হক, ডিরেক্টর (মার্কেটিং), টি.কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ‘ইফেকটিভ স্ট্র্যাটেজিস ফর ফুড অ্যান্ড বেভারেজ মার্কেট অপারেশনস অ্যামিড ইভলভিং চ্যালেঞ্জেস’ নিয়ে আলোচনা করেন।

দীপেশ নাগ, ম্যানেজিং ডিরেক্টর, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, ‘ড্রাইভিং এক্সেলেন্স ইন ফুড অ্যান্ড বেভারেজ ফর ক্রাইসিস রেজিলিয়েন্স’ শীর্ষক একটি ইনসাইট সেশনে কথা বলেন।

বক্তারা চারটি ভিন্ন প্যানেলে খাদ্য এবং পানীয় শিল্পের চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান এবং কৌশলগত উদ্যোগ নিয়ে কথা বলেন।

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘এই ১০ বছরের যাত্রা আমাদের সম্মিলিত চেষ্টার উদযাপন। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ সর্বদাই বিজনেস এবং মার্কেটিং কমিউনিটির উন্নতিতে কো-ক্রিয়েটর হিসেবে কাজ করছে।’

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সানজিদা রাফিয়া, ডিরেক্টর, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ। তিনি আগামী বছরের আরও বড় আয়োজনের প্রতিশ্রুতি দেন।