পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত

ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির নেতারা।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সাক্ষাৎপর্বের আয়োজন করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকালে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও বিএনপির আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন ও ড. মাহদী আমিন। এসময় পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।