৪০-এ মা হয়েছেন যেসব অভিনেত্রী
ফাইল ছবি
গতকাল ১৪ ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ৪০-এ পা রেখে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী। শুধু কোয়েল নন, ৪০ পেরিয়ে মা হয়েছেন একাধিক অভিনেত্রী।
বিয়ে করে বলিউডকে বলতে গেলে বিদায় জানিয়েছেন প্রীতি জিনতা। বর্তমানে ব্যস্ত ব্যবসা ও সংসার নিয়ে। ৪৬ বছরে জমজ সন্তানের জন্ম দেন তিনি।
বলিউড কৃষ্ণকলি বিপাশা বসুও রয়েছেন এ তালিকায়। বি-টাউন কাঁপানো এ কৃষ্ণ সুন্দরী প্রথম সন্তান জন্ম দেন ৪৪ বছর বয়সে। বর্তমানে কন্যা দেবীকে নিয়েই তার যত ব্যস্ততা।
মায়ানগরীর জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি অবশ্য ৪০-এর আগেই পান মাতৃত্বের স্বাদ। ৩৭ বছরে জন্ম দেন প্রথম পুত্র সন্তান। তবে দ্বিতীয় সন্তানের মা হন ৪৫ বছর বয়সে। তবে সারোগেসির মাধ্যমে মা হন কন্যার।
সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের নামও রয়েছে এ তালিকায়। ২০১৩ সালে জন্ম হয় তাদের ছোট ছেলে আব্রাম খানের। ৪৩ বছর বয়সে সারোগেসির মাধ্যমে ছোট ছেলের জন্ম দেন গৌরী।
বি-টাউনের লাস্যময়ী কারিনা কাপুরও আছেন এ তালিকায়। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান জাহাঙ্গির আলি খানের জন্ম দেন সাইফ ঘরণী। সেসময় তার বয়স ছিল ৪০।
এছাড়া অভিনেত্রী অমৃতা রাও, দিয়া মির্জাও ৪০ পেরিয়ে সন্তানের মা হয়েছেন।