পটিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল্লাহ পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর। এর আগে, রোববার (১৫ ডিসেম্বর) রাতে পৌরসভার দক্ষিণ গোবিন্দারখিল নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল্লাহ পলাশ দক্ষিণ গোবিন্দারখিল আট নম্বর ওয়ার্ডের সূফী নুরুল্লাহ্ বাড়ির মোহাম্মদ হানিফের ছেলে। তিনি পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ পলাশের বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণসহ পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।