বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মামুন
প্রফেসর ড. মো. মামুন অর রশিদ
শিক্ষকদের আন্দোলনের মুখে পরিবর্তন করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। নতুন করে কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিজ্ঞান বিভাগ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে নতুন কোষাধ্যক্ষ চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, নিয়োগের চিঠি পেয়েছেন। প্রক্রিয়া অনুসরণ করে তিনি যোগদান করবেন।