মধুখালীতে বাস থেকে পড়ে নারীর মৃত্যু
প্রতিকী ছবি
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী একটি বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শাইরিন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মধুখালী উপজেলার কাজির রাস্তা মাদ্রাসার সামনে।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি বাসের ইঞ্জিন কাভারে বসে শশুড় বাড়ীতে যাচ্ছিলেন শাইরিন নামের ঐ নারী। বাসটি কাজীর রাস্তা এলাকায় পৌছালে সে সময় একটি শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিল।
শিশুটিকে বাঁচাতে বাসের ড্রাইভার ব্রেক করলে ভারসাম্য হারিয়ে শাইরিন বাস থেকে রাস্তায় পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত শাইরিনের বাড়ী মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায়। তার পিতার নাম মোঃ আব্দুল কুদ্দুস মিয়া।
করিমপুর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোঃ রইচউদ্দিন জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহ করা হবে।