কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাগান শ্রমিককের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি রমিজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড কাটাপাহাড় এলাকার আহমদ হোছাইনের ছেলে। জামাল উদ্দিন চার সন্তানের জনক।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, ‘জমির হোসেন নামক এক ব্যক্তির কলা বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন জামাল উদ্দিন। দুপুরে মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায় তিনি। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।