মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ

মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ

ছবি : সংগৃহীত

মেহেরপুর বিএনপির উদ্যোগে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে এ মিছিল বের করা হয়। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

পরে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ প্রমুখ।