ঢাকায় শীতের দাপট বাড়ছে

ঢাকায় শীতের দাপট বাড়ছে

ছবি : সংগৃহীত

পুরো ডিসেম্বরে রাজধানী ঢাকায় খুব একটা শীত অনুভব না হলেও বছরের শেষ দিনে রাজধানীবাসী বেশ শীত অনুভব করেছে। পৌষের মাঝামাঝি সময়ে বাইরে হিমেল বাতাসে বাড়ে শীতের মাত্রা। সে কারণে বেশ ঠান্ডা ছিল গতকাল। বিকালের পর থেকে শীতের মাত্রা আরও বাড়তে থাকে। 

এদিকে ঢাকায় ডিসেম্বরে দু-এক দিন ছাড়া শীত অনুভূত হয়নি। মধ্যরাত বা শেষ রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে বেশ গরম ছিল।

আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারিতে শীতের প্রবণতা বাড়তে পারে। হতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। ডিসেম্বর মাসে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে ছিল। 

গতকাল ঢাকার সর্বনিম্ন তামপাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হওয়ার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর