অবৈধভাবে বালু উত্তোলন,তিন লাখ টাকা জরিমানা
ছবিঃ সংগৃহীত।
মানিকগঞ্জ দৌলতপুরে আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানাসহ ২ টি শ্যালুচালিত ড্রেজার, প্রায় ২০০০ ফিট প্লাস্টিকের পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (০১জানুয়ারি ) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুর আলম।
ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, দৌলতপুর উপজেলা বাচামারা ইউনিয়নে বাজারের পশ্চিম পাশে এলাকায় নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এমতাবস্থায় বুধবার উপজেলা প্রশাসন এসব এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় হাতেনাতে আটক বাঁচামারা গ্রামের মোঃ শামীমকে ড্রেজার পরিচালনা করায় তিন লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানায়, কিছু অসাধু লোক প্রভাব খাটিয়ে নদীতে যেখানে বালু আছে, সেখান থেকেই অবৈধভাবে উত্তোলন করছেন প্রভাবশালীরা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে৷ নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং শ্যালো ইঞ্জিনের শব্দে পরিবেশের ক্ষতি হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) আহসানুল আলম জানিয়েছেন দিনব্যাপী অভিযানে শ্যালোচালিত ২ টি ড্রেজার, বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২০০০ ফিট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।