ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি : সংগৃহীত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা।শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে পৈরতলার দিকে যায়।

এ সময় মিছিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে শুভেচ্ছা স্লোগান দেয়ার পাশাপাশি শেখ হাসিনা আবারো ফিরবে এবং সাবেক গণপূর্তমন্ত্রী ও সাবেক সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর মুক্তির পক্ষে স্লোগান দেয়।

পরে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটে।