যেসব রোগ থাকলে আদা না খাওয়াই ভালো

যেসব রোগ থাকলে আদা না খাওয়াই ভালো

ফাইল ছবি

আদা, উপকারি একটি মশলার নাম। নানা স্বাস্থ্য জটিলতা কমায় আদা। শীতে সুস্থ থাকতে এই মশলার বিকল্প নেই। মাটির নিচে হওয়া কন্দজাতীয় এই মশলাটিকে সর্বরোগহরা বলা হয়। 

আদার উপকারিতার শেষ নেই। শরীরকে উষ্ণ রাখা, ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখা, ত্বকের জেল্লা ধরে রাখা, ইনফ্লেম্যাশন রোধ, ওজন নিয়ন্ত্রণসহ একাধিক উপকারিতা রয়েছে এই মশলার। 

গলব্লাডারের সমস্যা থাকলে 

ব্লাড থিনিং-এর ওষুধ খেলে কিংবা গলব্লাডারের সমস্যা থাকলে আদা খাবেন না। এতে বিপত্তি হতে পারে। গলব্লাডারের সমস্যা থাকলে আদা খাবেন না।

হরমোনের সমস্যা থাকলে 

অতিরিক্ত আদার রস খেলে নষ্ট হতে পারে হরমোনের মাত্রা ও ভারসাম্য। তাই অন্তঃসত্ত্বা এবং সদ্য যারা মা হয়ে শিশুকে ব্রেস্টফিডিং করাচ্ছেন, তারাও ডায়েটে পরিমিত আদা রাখুন। 

বুক জ্বালাপোড়া থাকলে 

বুক জ্বলা, ডায়রিয়া, পেটে অস্বস্তি-সহ একাধিক শারীরিক সমস্যা থাকলে আদা না খাওয়াই ভালো। অনিয়ন্ত্রিত আদা খেলে এসব সমস্যা আরও বাড়তে পারে।