কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় রবিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম-মো: শাহজাহান আলী (৭০)। তিনি ঢাকার আশুলিয়া থানার কবিরপুর এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বৃদ্ধটি রেললাইনের পাশে হাঁটছিলেন।

হঠাৎ করেই ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন চলে আসলে তিনি রেললাইনের ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।  

জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইনচার্জ মো: নাদির উজ্জামান জানান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ মারা গেছেন। বিকেল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ওই বৃদ্ধ মানসিক বিকারগ্রস্ত। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।