প্রয়াত বিএনপি নেতা এস এ খালেকের বাসায় জামায়াত আমির
ছবি : সংগৃহীত
সদ্য প্রয়াত বিএনপির প্রবীণ নেতা অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের পরিবারকে সান্ত্বনা দিতে মিরপুরের দারুস সালামের বাসায় ছুটে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৫ জানুয়ারি) জামায়াত আমির মরহুমের লাশ দেখেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
মানবকল্যাণে মরহুমের বিভিন্ন ভালো উদ্যোগগুলো স্মরণ করেন তিনি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামায়াত আমির।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমির হাকিম আব্দুল মান্নানসহ অন্যান্য দায়িত্ববৃন্দ এবং দারুসসালাম থানার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
রোববার বিকেলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসএ খালেক। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন