সাব্বিরকে নিয়ে ব্যাটিংয়ে শাকিব খানের ঢাকা

সাব্বিরকে নিয়ে ব্যাটিংয়ে শাকিব খানের ঢাকা

ছবি : সংগৃহীত

বিপিএলের এবারের আসরে প্রথম তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের দল আজ মাঠে নেমেছে নিজেদের চতুর্থ ম্যাচে। আজকের ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রংপুর রাইডার্স, টসে জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। এদিকে ঢাকার হয়ে এবারের আসরে আজই প্রথম একাদশে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। 

ঢাকার একাদশে আজ যোগ হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। আজ সকালে সকালে সিলেটে পৌঁছে দুপুরেই দলের জার্সিতে মাঠে নেমেছেন তিনি। সিলেট পর্বের খেলায় আজ রংপুরের টানা দ্বিতীয় ম্যাচ। গতকাল অ্যালেক্স হেলসের দুর্দান্ত শতকে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে রংপুর। 

দুই দলের আগের দেখায় বড় ব্যবধানেই জয় পেয়েছিল রংপুর রাইডার্স। ঢাকার জন্য আজ প্রতিশোধের মঞ্চ এই ম্যাচ। সেই সঙ্গে আসরের প্রথম জয় পাওয়ার সুযোগও থিসারা পেরেরার দলের সামনে। 

রংপুর রাইডার্স একাদশ-

অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম তামিম, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ, কামরুল ইসলাম রাব্বি।

ঢাকা ক্যাপিটালস একাদশ-

লিটন দাস (উইকেটকিপার), জেসন রয়, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমির হামজা।